লাশবাহী অ্যাম্বুলেন্সের এক ভৌতিক অভিজ্ঞতা

রাতের বেলা লাশ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে এক অ্যাম্বুলেন্স চালকের অদ্ভুত অভিজ্ঞতা। মাঝরাস্তায় কী ঘটেছিল তাঁর সঙ্গে?
লাশবাহী অ্যাম্বুলেন্সের এক ভৌতিক অভিজ্ঞতা
অ্যাম্বুলেন্সের ভৌতিক অভিজ্ঞতা: লাশ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের পথে এক রাত গত ১৫ বছর ধরে আমি অ্যাম্বুলেন্স চালাচ্ছি। এই দীর্ঘ সময়ে অনেক অভিজ্ঞতা হয়েছে, তবে প্রথম যে ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম, সেটি আজও ভুলতে পারিনি। সেদিন এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল থেকে একটি মৃতদেহ নিয়ে আমাকে চাঁপাইনবাবগঞ্জ যেতে হচ্ছিল। সেই রাতের ঘটনাগুলো আজও মনে পড়লে গা শিউরে ওঠে। রাত সাড়ে ১০টার দিকে মৃতদেহটি অ্যাম্বুলেন্সে তোলা হলো। কিন্তু লাশটি গাড়িতে তোলার পর থেকেই আমার মনে হচ্ছিল, কিছু একটা ঘটতে চলেছে। তবুও আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। লাশের সঙ্গে কয়েকজন বয়স্ক মানুষও ছিলেন। তাঁদের বললাম, "আপনারা সবাই একটু সূরা পড়েন। আপনারা মুরুব্বি মানুষ, আপনাদের তো এসব ভালোই জানা আছে। একটু দোয়া-কালেমা পড়েন। কান্নাকাটি করবেন না।" স্বজনের মৃত্যুতে তাঁরা এমনিতেই অনেক ক্লান্ত ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। লাশটির গোসল করানো হয়নি। আমার অভিজ্ঞতায়, গোসল না করানো মৃতদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় অনেক ক্ষেত্রেই অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আমার ভাষায়, তখন ওরা 'খিদা' করে, অর্থাৎ জ্…

About the author

আমি True Horror Feed-এর প্রতিষ্ঠাতা ও লেখক। সত্যিকারের ভৌতিক গল্প, প্যারানরমাল অভিজ্ঞতা, লোককথা, শহুরে কিংবদন্তি, পৌরাণিক কাহিনি এবং ব্যাখ্যাতীত ঘটনা নিয়ে গবেষণা ও লেখালেখি করি।

Post a Comment