ভর দুপুরে একা বাসায় অলৌকিক ছায়া | The Midday Phantom
ভর দুপুরে একা বাসায় অদৃশ্য শক্তির চাপে অসাড় হয়ে পড়েন রাসেল। এরপর ঘটে আরও কিছু অদ্ভুত ঘটনা। পড়ুন তাঁর বাস্তব ভৌতিক অভিজ্ঞতা।
ভর দুপুরে একা বাসায় অলৌকিক ছায়া | The Midday Phantom
আমি রাসেল। আজ আপনাদের সঙ্গে আমার জীবনে ঘটে যাওয়া একটি অদ্ভুত ও ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করব। আমি যে বাসায় থাকি, সেটি প্রায় ৮০০ থেকে ৯০০ স্কয়ার ফিটের একটি ছোট বাসা। বিল্ডিংটি বেশ পুরনো। বাসাটিও বিল্ডিংয়ের একেবারে ভেতরের দিকে। সেখানে পৌঁছাতে প্রথমে ভেতরে ঢুকতে হয়, তারপর আরও কিছুটা ভেতরে যেতে হয়। অনেক দিন ধরেই আমি এই বাসায় একা থাকি। যদিও শুরুতে একা থাকার কথা ছিল না। পারিবারিক কিছু কারণে আমি আলাদা হয়ে এই বাসাটি ভাড়া নিই। আমার সঙ্গে আরও একজনের থাকার কথা ছিল, কিন্তু সে মাত্র পাঁচ দিন ছিল। তারপর থেকে আমি একাই থাকছি। বাসায় ওঠার প্রায় এক থেকে দেড় বছর পরের ঘটনা। একদিন দুপুরে, তখন বারোটা থেকে একটা বাজে, আমি নিজের খাটে শুয়ে ছিলাম। আমার ছোটখাটো কিছু অনলাইন ব্যবসা আছে। তাই মোবাইলে মেসেজ দেখছিলাম, মানুষের মেসেজের উত্তর দিচ্ছিলাম এবং মাঝেমধ্যে ইন্টারনেট ঘাঁটছিলাম। কখনো ফোনটা পাশে রেখে দিচ্ছিলাম, আবার কিছুক্ষণ পর হাতে তুলে নিচ্ছিলাম। এমন সময় কেন জানি আমার মনে হতে লাগল, আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল, কেউ যেন আমাকে অনুসরণ করছে বা আমার দিকে নজর রাখছে। ব্যাপারটা অনেকটা এমন, ধরুন আপ…
About the author
আমি True Horror Feed-এর প্রতিষ্ঠাতা ও লেখক। সত্যিকারের ভৌতিক গল্প, প্যারানরমাল অভিজ্ঞতা, লোককথা, শহুরে কিংবদন্তি, পৌরাণিক কাহিনি এবং ব্যাখ্যাতীত ঘটনা নিয়ে গবেষণা ও লেখালেখি করি।